প্রেমিকাকে হত্যার পর দেহ টুকরো করে ফ্রিজে রাখলেন নৌবাহিনী কর্মকর্তা
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা পলিপাল্লি মৌনিকাকে (৩১) শ্বাসরোধ করে হত্যার পর তার দেহ থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মকর্তা চিন্তাদা রবীন্দ্রের (৩০) বিরুদ্ধে। এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানায়, ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে রবীন্দ্র ও মৌনিকার পরিচয় হয়। পেশায় নৌবাহিনীর কর্মকর্তা রবীন্দ্র বিবাহিত হওয়া সত্ত্বেও মৌনিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তারা নিয়মিত বিভিন্ন পার্ক ও সিনেমা হলে দেখা করতেন। ....




