img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : বিদ্যুৎ সরবরাহ

আজ নাটোর ও সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক ব্যবস্থা হলেও এর লক্ষ্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে গাছের ডালপালা কর্তনের কাজ চলছে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানাচ্ছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে বিদ্যুৎ লাইনে ত্রুটি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ....

আজ নাটোর ও সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ কুড়িগ্রামের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ....

আজ কুড়িগ্রামের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না