সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধ, অবশেষে ৩০ ঘণ্টা পর বাবার দাফন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার মরদেহ প্রায় ৩০ ঘণ্টা আটকে রাখার পর অবশেষে দাফন সম্পন্ন হয়েছে। স্ট্যাম্পে লিখিত সমঝোতা ও উভয় পক্ষের স্বাক্ষরের পর বুধবার রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন করা হয়। ....




