ঢাকায় মোটরসাইকেল চুরি বেড়েছে, মামলা নিতে গড়িমসি
গত রমজানের এক শুক্রবার জুমার নামাজের সময় ঢাকার তুরাগ এলাকার একটি বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ভুক্তভোগী ব্যবসায়ী রাকিবুল হাসান তুরাগ থানায় মামলা করতে গিয়ে মামলা নিতে রাজি না হওয়ায় অভিযোগ দিতে বাধ্য হন। রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, “মামলা না নেওয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে এসেছি। ঈদের পর যোগাযোগ করতে বলেছে।” ....




