ফিলিপাইনে ফেরিডুবি, চলছে উদ্ধার তৎপরতা, নিখোঁজ ২৮
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে সাড়ে তিন শতাধিক আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এখনো ২৮ জনের মতো আরোহী নিখোঁজ রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ‘আল জাজিরা।’ ....




