img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ফুয়েল কার্ড

চুয়াডাঙ্গায় পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা, ফুয়েল কার্ড মানা হচ্ছে না

চুয়াডাঙ্গা জেলাজুড়ে জ্বালানি তেলের পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসারদের অনুপস্থিতি এবং ফুয়েল কার্ডের নিয়ম উপেক্ষা করে তেল বিক্রির ফলে সাধারণ মোটরসাইকেল চালক ও কৃষকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দেওয়া হলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। সরেজমিনে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, সকালের দিকে তেল সরবরাহ শুরু হলেও বেলা ১১টার পর অধিকাংশ পাম্পে ট্যাগ অফিসারদের পাওয়া যায় না। চুয়াডাঙ্গা সদরের মেসার্স চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে নির্ধারিত ট্যাগ অফিসার এস এম আবুল ফজল অনুপস্থিত। এই সুযোগে পাম্প কর্তৃপক্ষ ফুয়েল কার্ডের নিয়ম তোয়াক্কা না করেই অবাধে তেল বিক্রি করছে। একই চিত্র দেখা গেছে সুগন্ধা ফিলিং স্টেশনেও। সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ....

চুয়াডাঙ্গায় পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা, ফুয়েল কার্ড মানা হচ্ছে না

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ডে বদলে গেছে ফিলিং স্টেশনের চিত্র

জ্বালানি তেলের সরবরাহে শৃঙ্খলা ফেরাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নেওয়া ফুয়েল কার্ড উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে। দীর্ঘ লাইনের ভোগান্তি ও বিশৃঙ্খলা কাটিয়ে এখন স্বস্তিতে তেল নিচ্ছেন বৈধ মোটরসাইকেল চালকেরা। বিশেষ এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হচ্ছে না। ....

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ডে বদলে গেছে ফিলিং স্টেশনের চিত্র

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আলমডাঙ্গা উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ  ঘটনা ঘটে। নিহত বখতিয়ার হোসেন উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পাওয়ার জন্য ফুয়েল কার্ড বিতরণ চলছিল। এ সময় শত শত কৃষকের সঙ্গে তিনিও লাইনে অপেক্ষা করছিলেন। ....

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কনটেইনারে বিক্রি নিষিদ্ধ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কনটেইনার বা জারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৯... ....

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কনটেইনারে বিক্রি নিষিদ্ধ