গুপ্তহত্যা থেকে বাঁচলেন ফারুক আবদুল্লাহ, বন্দুকধারী গ্রেপ্তার
ন্যাশনাল কনফারেন্সের সভাপতি এবং জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অলৌকিকভাবে এক গুপ্তহত্যার চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। গতকাল রাতে জম্মুতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় এক বন্দুকধারী পেছন থেকে তার ওপর গুলি চালায়। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, ঘটনার সময় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি তার সাথেই ছিলেন। ....




