ধর্ম অবমাননা ও সাইবার অপরাধে অভিযুক্ত প্রদীপ পাল গ্রেপ্তার
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ....
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ....
জামালপুরে কবিরাজির নামে প্রতারণা করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা, কন্টেন্ট ক্রিয়েটর মো. মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহের কোতোয়ালি থানার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ....
রাজধানীতে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা প্রতারণার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন। পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাসার ড্রাইভারের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন দেয়। ....
মেহেরপুর পৌরসভার হোটেল বাজার এলাকার ব্যবসায়ী তৌহিদুল আজম গত ৫ মার্চ ফেসবুক মেসেঞ্জারে পাওয়া একটি লাইভ টেলিভিশন সার্ভারের লিংকে ক্লিক করার পর ২৫ হাজার টাকা হারিয়েছেন। ....
অনলাইনভিত্তিক প্রতারণামূলক বিনিয়োগ প্ল্যাটফর্ম MTFE (Metaverse Foreign Exchange)-এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে সিআইডি। সিআইডি জানায়, ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিচালিত এই পনজি স্কিমের মাধ্যমে বিদেশে পাচার করা প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকা) সমমূল্যের অর্থ উদ্ধার করা হয়েছে। ....
ডিএমপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ....