img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : পৌঁছেছেন

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, মারা গেলেন ১ জন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ....

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, মারা গেলেন ১ জন

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় গেলেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।  প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখলেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রং ও সংস্কার কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে, যা জিয়াউর রহমান-এর জন্মভিটা হিসেবে পরিচিত, নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ....

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান