img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : পার্লামেন্ট

<span style="font-size: 14pt; color: #000000;">ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আজ, কূটনৈতিক উত্তেজনা</span>

আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে ।  আর এই আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠককে সামনে রেখে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইসলামাবাদ পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যাঁর সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি। বৈঠক শুরু হওয়ার আগে, ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যদি তারা একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে আমরা প্রস্তুত।” গালিবাফ আরও বলেন, “দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।” ....

<span style="font-size: 14pt; color: #000000;">ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আজ, কূটনৈতিক উত্তেজনা</span>

ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলে নতুন বিল পাস, দোষী সাব্যস্ত হলেই ফাঁসি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দীর্ঘ ১২ ঘণ্টার উত্তপ্ত বিতর্কের পর একটি অত্যন্ত বিতর্কিত আইন পাস হয়েছে। নতুন এই আইনে সামরিক আদালতে ‘প্রাণঘাতী সন্ত্রাসী হামলা’র দায়ে দোষী সাব্যস্ত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করা হয়েছে। ....

ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলে নতুন বিল পাস, দোষী সাব্যস্ত হলেই ফাঁসি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালো ভারতীয় পার্লামেন্ট

ভারতের পার্লামেন্টের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। অধিবেশনের শুরুতে রাজ্যসভা ও লোকসভা—উভয় কক্ষেই তাঁর এবং কয়েকজন প্রয়াত ভারতীয় সাবেক এমপির স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ....

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালো ভারতীয় পার্লামেন্ট