ভয়াবহ পানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব: জাতিসংঘ
বিশ্ব এখন এমন এক সংকটময় সময়ের দিকে এগোচ্ছে, যেখানে মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য পানির প্রাপ্যতা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মানবজাতি ‘গ্লোবাল ওয়াটার ব্যাংকরাপ্সি’ বা বৈশ্বিক পানি দেউলিয়াত্বের যুগে প্রবেশ করেছে। এই সংকট ইতোমধ্যেই কোটি কোটি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ....




