এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও সাফল্যের জন্য দোয়া করেন। তিনি কেন্দ্র সচিবদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ....