ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘স্বাগত র‍্যালি’ অনুষ্ঠিত
“মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বিশাল ‘স্বাগত র্যালি’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র্যালিটি শাহবাগে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ....




