দক্ষিণ আফ্রিকা-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কে তীব্র অবনতি : দূত বহিষ্কার
কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এর পাল্টা জবাবে ইসরায়েলও দক্ষিণ আফ্রিকার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে। ....




