img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : তাপমাত্রা

দেশজুড়ে লোডশেডিং, গ্রামে বিদ্যুৎ থাকেনা ৮ থেকে ১৩ ঘণ্টা

দেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে উঠছে। এপ্রিলের শুরু থেকেই এ সংকট নতুন মাত্রা পেয়েছে এবং মে–জুন মাসে তা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৩৩০ মেগাওয়াট, যার বিপরীতে ঘাটতি ছিল ১ হাজার ৩৫৮ মেগাওয়াট। একই দিনে সর্বোচ্চ লোডশেডিং পৌঁছায় ১ হাজার ৯৩২ মেগাওয়াটে। সাম্প্রতিক কয়েক দিনের তথ্য বলছে, এই ঘাটতি প্রায় ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি পৌঁছে গেছে। ....

দেশজুড়ে লোডশেডিং, গ্রামে বিদ্যুৎ থাকেনা ৮ থেকে ১৩ ঘণ্টা

বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

বৈশাখের শুরুতে অল্পস্বল্প স্বস্তি মিললেও দেশের আবহাওয়ায় এখনো গরমের প্রভাব স্পষ্ট। দিনের তাপমাত্রা অনেক জায়গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। এরই মধ্যে নতুন করে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যা সাময়িকভাবে গরম কমাতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ....

বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

চুয়াডাঙ্গায় তাপমাত্রার ৩৯ ডিগ্রি ছাড়ল, ওষ্ঠাগত জনজীবন

বৈশাখের আগেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আগুনের দহন। টানা কয়েকদিন ধরেই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোদের প্রখরতা। এদিন বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  বৃহস্পতিবারও ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে চুয়াডাঙ্গা ছিল দেশের তপ্ত জেলা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু উচ্চ তাপমাত্রা নয়, বাতাসে আর্দ্রতার আধিক্য থাকায় ভ্যাপসা গরমে জনজীবন এক প্রকার থমকে গেছে। প্রখর রোদে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। রাস্তার পিচ গলা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শহরের বড় বাজার এলাকায় দেখা হয় ভ্যানচালক কাসেম মিয়ার সাথে। কপাল চুইয়ে পড়া ঘাম মুছতে মুছতে তিনি বলেন, “রাস্তায় বের হলে মনে হচ্ছে গায়ে কেউ আগুনের ছ্যাঁকা দিচ্ছে। রোদের দিকে তাকানো যাচ্ছে না। শরীর থরথর করে কাঁপছে, কিন্তু পেটের দায়ে এই আগুনেই বের হতে হয়েছে।” ....

চুয়াডাঙ্গায় তাপমাত্রার ৩৯ ডিগ্রি ছাড়ল, ওষ্ঠাগত জনজীবন

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। তীব্র এই তাপে জেলা শহরের প্রধান প্রধান সড়কের পিচ... ....

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় তীব্র গরমে নাজেহাল জনজীবন

চৈত্রের তীব্র রোদে পুড়ছে চুয়াডাঙ্গা। বৈশাখের আগেই যেন জেলাটির আকাশ থেকে আগুন ঝরে পড়ছে। বুধবার (১ এপ্রিল) জেলায় চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরম ও প্রখর রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ....

চুয়াডাঙ্গায় তীব্র গরমে নাজেহাল জনজীবন

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ....

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা

রাজধানী ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ....

শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা

টানা ৪ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 

দেশের হাওর, পাহাড়বেষ্টিত ও চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গলে টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দিনের বেলায় রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না। ....

টানা ৪ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 

ঢাকায় বাড়ছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৭ ডিগ্রি

শীতের তীব্রতা কমে যাওয়ার পর ধীরে ধীরে ঢাকায় তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ....

ঢাকায় বাড়ছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৭ ডিগ্রি

ঢাকায় শীত নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অফিস

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া যেসব জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা... ....

ঢাকায় শীত নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অফিস

ঢাকায় কমল শীত, শুষ্ক থাকবে আবহাওয়া

রাজধানী ঢাকায় শীতের প্রকোপ আগের তুলনায় কিছুটা কমলেও ভোরের দিকে এখনো ঠান্ডা অনুভূত হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ....

ঢাকায় কমল শীত, শুষ্ক থাকবে আবহাওয়া

ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন,তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

আজ ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।  ....

ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন,তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাকায় কমেছে তাপমাত্রা,  ১৯ জেলায় চলছে শৈত্য প্রবাহ

ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমায় দিনের বেলা শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। একইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকায় আবহাওয়া শুষ্কই থাকবে।  শনিবার... ....

ঢাকায় কমেছে তাপমাত্রা,  ১৯ জেলায় চলছে শৈত্য প্রবাহ

<span style="font-size: 12pt; color: #000000; background-color: #ffffff; font-weight: bold;">২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি</span>

দেশের বিভিন্ন অঞ্চলে গত ৩১ ডিসেম্বর থেকে একটানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবারও (৯ জানুয়ারি) দেশের ২৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ....

<span style="font-size: 12pt; color: #000000; background-color: #ffffff; font-weight: bold;">২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি</span>