img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গেজেট প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজকে সংযুক্ত করে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে। সকাল ১০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েবসাইটে গেজেট উন্মুক্ত করা হয়। ....

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গেজেট প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আবার মাঠে শিক্ষার্থীরা

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আজ থেকে চারদিনের কর্মসূচিতে শিক্ষার্থীরা মাঠে নামছেন । সোমবার (১৯ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন তারা। রোববার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে সাতটি কলেজ ক্যাম্পাসে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মঞ্চ থেকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দেশবাসীর কাছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরা হবে। ....

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আবার মাঠে শিক্ষার্থীরা

সাত কলেজের শিক্ষার্থীদের ফের অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে পরে দুপুর ১২ টা ৪০ মিনিটে তাঁরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।  তাঁরা 'উই ওয়ান্ট জাস্টিস', 'রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ', 'আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ' বলে শ্লোগান দিতে থাকে।  ....

সাত কলেজের শিক্ষার্থীদের ফের অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি

আজও অবরোধের কর্মসূচি ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

আজও ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে  রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। বুধবার আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শিক্ষার্থী নাঈম হাওলাদার এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।  ....

আজও অবরোধের কর্মসূচি ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা ঢাকার তিন স্থানে সড়ক অবরোধ করায় তীব্র যানজট

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। অবরোধে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়। ....

শিক্ষার্থীরা ঢাকার তিন স্থানে সড়ক অবরোধ করায় তীব্র যানজট