আজ নীলফামারী ও লালমনিরহাটে যাচ্ছেন ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ নীলফামারী ও লালমনিরহাটে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম পৌছাবেন এবং সেখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। ....




