<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ইরানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে ট্রাম্পের জামাতা</span>
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ....
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ....
বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষিত হলেও, তেল ও গ্যাসের দাম যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসতে অনেক সময় লাগবে। মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই সরু জলপথটি উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস মধ্যপ্রাচ্য থেকে প্রধানত এশিয়া এবং ইউরোপে রপ্তানি হয়। ....
হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি আরোপ করার যে ইচ্ছা ইরান প্রকাশ করেছে, তা বিশ্বব্যাপী জ্বালানির বাজারে একটি নির্দিষ্ট প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রসহ অনেক... ....
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ....
৮ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এটাকে বলা হচ্ছে ইসলামাবাদ অ্যাকর্ড। এতে ইরানের ১০-পয়েন্ট প্রস্তাবকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি খুবই নড়বড়ে হয়ে গেছে। দুটো মূল বিরোধ দেখা দিয়েছে: ১) লেবানন যুদ্ধবিরতির আওতায় আছে কি না? এবং ২) হরমুজ প্রণালী কীভাবে খুলবে? ....
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর "একতরফা, আগ্রাসী এবং উস্কানিবিহীন হামলা" শুরু করেছিল, যা তাদের জন্য একটি "চরম পরাজয়" বয়ে এনেছে। স্পুটনিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের দেশ শুরু থেকেই, তার প্রথম বিবৃতিতেই বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টার কোনো সামরিক সমাধান নেই।" ....
যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধি দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’ হয়েছেন। তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমাদের সমগ্র ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।” ....
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ....
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি আবারও জোরালো হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সম্প্রতি তাকে অভিশংসনের (ইমপিচমেন্ট) আহ্বান জানিয়েছেন। ....
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি দেওয়া আলটিমেটামের সময়সীমা দ্রুত ঘনিয়ে আসছে। এ পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ইঙ্গিত দেয়নি হোয়াইট হাউস। ....
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের চরম হুমকিমূলক একটি বক্তব্যকে কেন্দ্র করে। ইরানকে ঘিরে সামরিক চাপ বাড়তে থাকায় বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন—আসলেই কি পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে? ....
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা, যার লক্ষ্য ছিল ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ। পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এই দ্বীপটি শুধু একটি ভূখণ্ড নয়—এটি ইরানের অর্থনীতির মূল স্নায়ুকেন্দ্র, যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি পরিচালিত হয়। ....
হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আরও একটি নতুন হুমকি দিয়েছেন। তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মের একটি পোস্টে তিনি শুরু করেন এভাবে: “আজ রাতে একটি গোটা সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।” ....
পৃথিবীর বাইরে মানুষের যাত্রার ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছেন আর্টেমিস-২ মিশনের চারজন নভোচারী। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে তারা মহাকাশে পৌঁছে এমন দূরত্বে পৌঁছান, যেখানে আগে কোনো মানুষ যায়নি। নাসার নভোচারী রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই মিশনে আছেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। রেকর্ডের সময় পৃথিবীর সঙ্গে তাদের সংযোগ প্রায় ৪০ মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, পরে পুনরায় সংযোগ স্থাপন হয়। ....
ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে তেহরান। সূত্রের দাবি, ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তাঁর যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দিচ্ছে। গেল সোমবার ইরান নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। এর জবাবে ইরানি সূত্রটি বলেন, ইরানের দক্ষিণ ইসফাহানে বেনিয়ামিন নেতানিয়াহু-র সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। ....
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করে দেওয়া হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্তে এই চুক্তির কথা বলা হচ্ছে। তিনি মঙ্গলবার রাত ৮টা (ওয়াশিংটনের সময়), যা বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা—এই সময়সীমা নির্ধারণ করেছেন। এই চুক্তিতে উপসাগরীয় অঞ্চলে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই।’ সময়সীমা পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, ‘তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্রও থাকবে না।’ ....
‘অস্থায়ী যুদ্ধবিরতির’ বিনিময়ে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন একজন সিনিয়র ইরানি কর্মকর্তা। তিনি আরও বলেন, তেহরান মনে করে যে ওয়াশিংটন একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরান একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব পেয়েছে এবং এটি পর্যালোচনা করছে। তবে তিনি যোগ করেন, তেহরান কোনো সময়সীমা মেনে নিতে বা কোনো সিদ্ধান্ত নিতে চাপ প্রয়োগ করাকে গ্রহণ করে না। ....
ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (IRGC) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসি-র এক বিবৃতি অনুসারে, আজ ভোরে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর সন্ত্রাসী হামলায়’ খাদেমি নিহত হন। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। ....
ইরানের রাজধানী তেহরানের পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হামলাটি হয়েছে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসকে লক্ষ্য করে চালানো এই হামলায় ভবনটি এবং এর আশেপাশের এলাকায় নজিরবিহীন ক্ষতি সাধিত হয়েছে। ....
বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, ইরানে ভূপাতিত হওয়া এক মার্কিন বিমান সেনাকে উদ্ধারের অভিযানে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী সোমবার ভোরে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং “শত্রু ভূখণ্ড থেকে ভূপাতিত পাইলটকে উদ্ধারের জন্য একটি সাহসী সিদ্ধান্ত এবং নিখুঁতভাবে সম্পাদিত আমেরিকান অভিযানের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন”। ....