দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। ....