দক্ষিণী অভিনেত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাসায় বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে চেন্নাইজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কন্ট্রোল রুমে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তেয়নামপেট এলাকার তার বাসভবনে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা পুরো বাড়ি ঘিরে ফেলে এবং দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ জানায়, এটি ছিল সম্পূর্ণ ভুয়া হুমকি। ....




