img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : কোটি টাকা

গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং গুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন: রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিরপুরে র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি। ....

গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

কোটি টাকার ক্ষতিপূরণ দাবি খারিজ, তামান্না ভাটিয়ার আবেদন প্রত্যাখ্যান

বিজ্ঞাপন ও ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। এতে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন তামান্না। তার অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার ছবি পণ্যের মোড়ক ও প্রচারণায় ব্যবহার করা হয়েছে। ....

কোটি টাকার ক্ষতিপূরণ দাবি খারিজ, তামান্না ভাটিয়ার আবেদন প্রত্যাখ্যান

পিচের বদলে মাটি, অনিয়মে ভরা কোটি টাকার সড়ক

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পৌরসভা সূত্রে জানা যায়, গত সপ্তাহে সড়কটির মহাডাঙ্গা থেকে আলীনগর রেলগেট পর্যন্ত পিচ কার্পেটিং করা হয়। এতে আড়াই মিটার সড়কের বিভিন্ন অংশ ফাঁকা রেখেই কাজ সম্পন্ন করার অভিযোগ ওঠে। পরে এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি নজরে এলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলও হস্তক্ষেপ করেন। ....

পিচের বদলে মাটি, অনিয়মে ভরা কোটি টাকার সড়ক

ই-ভ্যালি মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে ই-ভ্যালি কম লিমিটেডের মালিক মো. রাসেল (৪৩) ও তার স্ত্রী শামীমা নাসরিন (৪০)-এর বিরুদ্ধে ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামিরা ঢাকার মিরপুরের কাফরুল থানাধীন পূর্ব কাজিপাড়ায় ই-ভ্যালি কম লিমিটেড প্রতিষ্ঠা করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে অনলাইনে পণ্যের অর্ডার নেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে তারা গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এবং বারবার ডেলিভারির তারিখ পরিবর্তন করে প্রতিশ্রুতি দিয়ে যান। ....

ই-ভ্যালি মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

<span style="font-size: 18pt;">কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস</span>

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক এক সংসদ সদস্যকে খালাস পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার মধ্যেই তিনি পদত্যাগ করেন।  ....

<span style="font-size: 18pt;">কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস</span>

<span style="font-size: 18pt;">বসুন্ধরার চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা</span>

ন্যাশনাল ব্যাংক থেকে ৫৭৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ....

<span style="font-size: 18pt;">বসুন্ধরার চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা</span>