কেরানীগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭
রাজধানীর কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ....




