img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : কালবৈশাখী

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত ১০ জেলায়

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ....

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত ১০ জেলায়

কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমির ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। মাঠজুড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের সোনালি স্বপ্ন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ ঝড় আঘাত হানে। ঝড়ে ভুট্টা গাছ এবং ধানের শীষ নষ্ট হয়ে গেছে। আমের গুটি ঝরে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুট্টা চাষিরা-অনেকের খেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর আবাদি জমির মধ্যে অন্তত ৩৯৫ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভুট্টা ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেঁপে ১১ হেক্টর, আম ৫ হেক্টর, সবজি ১২ হেক্টর এবং পান ৩ হেক্টর জমি রয়েছে। ....

কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়: তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে  এই ঝড়ের কারণে গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  নিহত মকলেছুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। ....

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়: তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

৯ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

দেশের নয়টি জেলার ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস বহাল থাকবে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ....

৯ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তিন অঞ্চলে এই ঝড় বেশি প্রভাব ফেলতে পারে এবং ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ....

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়