img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ঐতিহ্যবাহী

রমনার বটমূলে গানে গানে নতুন বছরকে বরণ করলো ছায়ানট

রাজধানীর রমনা বটমূলে সূর্যোদয়ের পর শুরু হয়েছে ছায়ানট-এর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। শুরুর পরপরই পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ এবং ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’। বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানিয়ে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে—“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”। ....

রমনার বটমূলে গানে গানে নতুন বছরকে বরণ করলো ছায়ানট

পহেলা বৈশাখের পাতে যেসব খাবার রাখতে পারেন

বাংলা নববর্ষ শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের এক অনন্য মিলনমেলা। পহেলা বৈশাখে নতুন বছরকে স্বাগত জানানো হয় পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে নতুন শুরুর অঙ্গীকারে। আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো বৈশাখী খাবার। বৈশাখের দিনে পাতে কী থাকবে, তা নিয়ে থাকে আলাদা আগ্রহ। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আধুনিক পদও এখন বৈশাখী আয়োজনে জায়গা করে নিয়েছে। ....

পহেলা বৈশাখের পাতে যেসব খাবার রাখতে পারেন

পান্তাভাত স্বাদে-গুণে সমৃদ্ধ ঐতিহ্যবাহী খাবার

পান্তাভাত যে শুধু গ্রামীণ ঐতিহ্যের অংশ নয়, বরং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার—তা এখন বিশ্বজুড়েই আলোচনায়। বিশেষ করে গরমের সময় জনপ্রিয় এই খাবারটি নতুন করে গুরুত্ব পেয়েছে বিভিন্ন গবেষণায়। গবেষকদের মতে, লাল চালের পান্তাভাত সাদা চালের তুলনায় বেশি পুষ্টিকর এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় নানা অণুপুষ্টি উপাদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, ভাত ৮ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে এতে গাজনপ্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ভাতের অ্যান্টি-পুষ্টি উপাদান কমে গিয়ে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিংক, ফসফরাস ও ভিটামিন বি–এর পরিমাণ বেড়ে যায়। একই সঙ্গে এতে উপকারী জীবাণু তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। গবেষণায় আরও বলা হয়েছে, পান্তাভাত রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী। ....

পান্তাভাত স্বাদে-গুণে সমৃদ্ধ ঐতিহ্যবাহী খাবার

<span style="font-size: 14pt;">রমজানে চকবাজারের বাহারি ইফতার</span>

রমজানের প্রথম দিনই জমে উঠেছে দেশজুড়ে বিখ্যাত রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহারি ইফতারসামগ্রীর বাজার। ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখর হয়ে উঠেছে চকবাজার শাহি মসজিদের সামনে সার্কুলার রোডের দুই পাশ। ....

<span style="font-size: 14pt;">রমজানে চকবাজারের বাহারি ইফতার</span>