আমিরাতে এবার উন্মুক্ত স্থানে হবে না ঈদুল ফিতরের নামাজ
সংযুক্ত আরব আমিরাতের জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাত (GAIAE) ঘোষণা করেছে, চলতি বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র নির্দিষ্ট মসজিদগুলোর অভ্যন্তরে অনুষ্ঠিত হবে। এর ফলে, দেশটিতে কোনো ঐতিহ্যবাহী খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে, কর্তৃপক্ষ জানায়, এই নির্দেশনা পুরো আমিরাত জুড়ে কার্যকর থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, ঈদের জামাতগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ....




