ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে আহত ৪
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বর্ষণের পর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। 'দ্য টাইমস অফ ইসরায়েল' একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। অন্যদিকে, পুলিশের বরাত দিয়ে 'হারেৎজ' জানিয়েছে, চারজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, তারা দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে উদ্ধারকারী দল পাঠিয়েছে। ....




