ইরানের স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : সামরিক তদন্তের রিপোর্ট
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন, ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। ওই হামলায় ১৬৫ জন শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রতিবেদনে রয়টার্স দুজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করেছে। তবে স্কুলটিতে বোমা হামলার বিষয়ে মার্কিন এই তদন্তের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। এছাড়া, এই তদন্ত এখনও শেষ হয়নি বা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলেও উল্লেখ করা হয়েছে। ....




