কক্সবাজারে ইউপি সদস্য মুক্তি ঘিরে ধোঁয়াশা, পুলিশের দাবি উদ্ধার
কক্সবাজারের রামুর ‘আতঙ্কের সড়ক’ হিসেবে পরিচিত ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহরণের শিকার ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে পরিবারের কাছে ফিরেছেন। তবে কীভাবে তিনি মুক্ত হলেন—তা নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন দাবি, আর সেখানেই জন্ম নিয়েছে ধোঁয়াশা। ....




