চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়কে 'অবমুক্ত' ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় সংগঠনটি তাদের কেন্দ্রীয় ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছে, যা দ্রুতই বিভিন্ন সামাজিক মাধ্যম ও পেজে ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় পেজে আপলোড করা ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে পাঁচজন জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন।
ভিডিওতে দেখা যায়, উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজন হেলমেট পরা এবং দুইজন হাতে জাতীয় ও সাংগঠনিক পতাকা ধরে আছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা রয়েছে। ইমদাদুল হক ভিডিওতে বলেন, "চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অফিস অবমুক্ত করা হলো।" ....