রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা, আভাস দিলেন অনন্ত জলিল
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গার্মেন্টস ব্যবসায়ী থেকে অভিনয় ও প্রযোজনায় নাম লেখান অনন্ত। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক সংকটে সিনেমা থেকে ‘বিরতি’তে আছেন এ দম্পতি।তবে এবার অনন্ত আভাস দিলেন তার স্ত্রী বর্ষা রাজনীতির মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায়, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তাঁর স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন। অনন্ত জানান, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন এবং তাঁর বিশ্বাস, মানুষের সেবায় বর্ষাকে রাজনীতিতে আসা উচিত। ....




