<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">‘হরমুজ প্রণালী বন্ধ নয়, কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নিষিদ্ধ’</span>
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানের দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী বন্ধ নয়। তাঁর এই বক্তব্য যুক্তরাষ্ট্রের অভিযোগের সম্পূর্ণ বিপরীত। যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে বোঝাতে চাইছে যে, ইরান আন্তর্জাতিক নৌপথ আটকে দিয়ে পুরো বিশ্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সংঘাতটিকে ‘ইরান বনাম বিশ্ব’ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। তবে আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, প্রণালীটি কেবল মার্কিন ও ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ রাখা হয়েছে। ....




