র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার, এগিয়েছেন আরও অনেকে
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উল্লম্ফন ঘটেছে এই পেসারের। ....
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উল্লম্ফন ঘটেছে এই পেসারের। ....
কানাডা ক্রিকেটে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) দেশটির ক্রিকেট বোর্ড ও একটি বিশ্বকাপ ম্যাচ ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট “ইএসপিএনক্রিকইনফো” এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে এসিইউর দুটি তদন্ত চলমান। এর একটি কানাডা ক্রিকেটের প্রশাসনিক পর্যায়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে, অন্যটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের সম্ভাব্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সম্প্রতি কানাডার অনুসন্ধানী অনুষ্ঠান "দি ফিফথ স্টেট" এর তৈরি "করাপশন ক্রাইম এন্ড ক্রিকেট" শিরোনামের একটি তথ্যচিত্রে এসব অভিযোগ সামনে আসে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি –তে প্রচারিত ৪৩ মিনিটের এই তথ্যচিত্রে কানাডা ক্রিকেটের সুশাসন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। ....
ক্রিকেটে কোচিং উন্নয়নের ধারায় নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত লেভেল-থ্রি কোচিং কোর্সে অংশ নেয়া সকল কোচই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন মোট ৩০ জন সাবেক জাতীয় ক্রিকেটার, ছিলেন শিক্ষার্থীর ভূমিকায়। ....
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রচলিত ধারায় বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। কেবল ৯টি দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্রিকেটের এই অভিজাত সংস্করণকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে আইসিসি। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুওসের নেতৃত্বাধীন আইসিসির একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ আগামী মে মাসের মধ্যেই বোর্ড প্রধানদের কাছে এ সংক্রান্ত একটি বৈপ্লবিক প্রস্তাবনা পেশ করতে যাচ্ছে। ....
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস দিচ্ছে, কারণ সিরিজটি এখন ১-১ সমতায়। বাংলাদেশ তাদের অধিনায়ক এবং প্রধান বোলারদের ওপর ভরসা করে শুরুতেই আধিপত্য বিস্তার করতে চাইবে। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য হবে পাল্টা আঘাত হেনে সিরিজ জয় নিশ্চিত করা। ....
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ‘খেলোয়াড়সুলভ আচরণ’ বা স্পোর্টসম্যানশিপ নিয়ে বিতর্ক উসকে দেওয়া সেই রান আউটের ঘটনায় মুখ খুলেছেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘা। তিনি বলেছেন, বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জায়গায় তিনি থাকলে বিষয়টি ‘অন্যভাবে’ সামলাতেন। ....
সহ-আয়োজক শ্রীলঙ্কা পাল্লেকেলেতে ফিরছে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেই। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হারের সুবাদে পাকিস্তান এখনো টুর্নামেন্টে টিকে আছে। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে তাদের এখন একটি নিখুঁত ও বড় জয়ের প্রয়োজন। শনিবারের এই লড়াইটি মূলত দুটি ধুঁকতে থাকা ব্যাটিং দলের মধ্যে—একদল (শ্রীলঙ্কা) চাইছে সম্মান বাঁচাতে ও ভবিষ্যতের দিকনির্দেশনা খুঁজতে, আর অন্যদল (পাকিস্তান) খুঁজছে তাদের কাঙ্ক্ষিত সেরা ছন্দ। ....
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বল এতটা টার্ন এর আগে করেনি। সুইংয়ের দিক থেকেও এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। কন্ডিশন ছিল বেশ কঠিন। বাউন্ডারি ছিল বিশাল। বল ব্যাটে লাগিয়ে বাউন্ডারি পার করা তো দূরের কথা, বলের ওপর নিয়ন্ত্রণ রাখাই ছিল কঠিন। বিশেষ করে একদিকে বাউন্ডারি ছিল ৭৫ মিটারেরও বেশি। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের লক্ষ্য খুব বড় ছিল না। ম্যাচ শেষে রাচিন রবীন্দ্র বলেছিলেন, "আমরা সম্ভবত ১৫০ রানের কথা ভাবছিলাম।" শেষ পর্যন্ত তারা ৭ উইকেটে ১৬৮ রান তোলে। ....
নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ‘গ্রুপ-২’ এর সমীকরণ অনেকটাই সহজ হয়ে এসেছে। চার দলের এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শ্রীলঙ্কাও বিদায় নিয়েছে। ফলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াই এখন শুধুই নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। ....
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গতকাল রাতে ইংল্যান্ডের কাছে ২ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান। এই ফলাফলে দুটি ঘটনা ঘটেছে — ইংল্যান্ড সেমিফাইনালের আসন পাকাপোক্ত করে ফেলেছে, আর পাকিস্তানের শেষ চারে ওঠার রাস্তা এখন বেশ সরু হয়ে এসেছে। তবে একেবারে আশা ফুরিয়ে যায়নি সালমান আগার দলের। ....
চলতি বছরের আগস্ট মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। এরপর ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ....
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই সেমিফাইনালের ভেন্যু নিয়ে সূচিতে পরিবর্তন এনেছে International Cricket Council (আইসিসি)। নতুন ব্যবস্থায় স্বাগতিক শ্রীলঙ্কার সামনে নিজেদের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ তৈরি হয়েছে। ....
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টের কারণেই সুপার এইট গ্রুপিংয়ে এমন ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে পাকিস্তানের ভারতে কোনো ম্যাচ না খেলার বিষয়টি, যা সময়সূচি নির্ধারণকারীদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তবে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। অনেকেই দাবি করছিলেন যে, ভারতের সুবিধার্থে এমন সূচি তৈরি করা হয়েছে। আকাশ চোপড়া স্পষ্ট জানিয়েছেন, এসব দাবির কোনো ভিত্তি নেই। ....
কলম্বোতে সুপার এইট পর্ব শুরু হচ্ছে, আর সঙ্গে এসেছে সপ্তাহজুড়ে পূর্বাভাসের সেই বৃষ্টি। বৃষ্টি শহরকে শীতল করার পাশাপাশি নতুন শুরুর অনুভূতিকেও তীব্র করেছে। যে টুর্নামেন্টটি ২০টি দল এবং দিনে তিনটি ম্যাচ নিয়ে ছুটছিল, তা এখন সংকুচিত হয়ে এসেছে। ম্যাচের সংখ্যা কমেছে, সমীকরণ আরও স্পষ্ট হয়েছে, আর স্পটলাইট এখন আর বিক্ষিপ্ত নয়। ....
চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান দল আগামী ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে এবং ১০ মার্চ অনুশীলন করবে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস)। ....
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসের সেই দুঃস্মৃতি আর ফিরল না কলম্বোর পিচে। দুই বছরের পুরোনো ক্ষতের বদলা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল পাকিস্তান। ম্যাচের আগে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার মোহাম্মদ মহসিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, ২০২৪ বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানের ওপরই ‘চাপ’ থাকবে। কিন্তু কলম্বোর মাঠে আজ পাকিস্তানকে বিন্দুমাত্র চাপে ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং ৩২ রানের বড় জয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ....
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেন, ‘তারা (বিসিবি) যে ক্রিকেট ডিপ্লোমেসি করেছে, আইসিসি এখন বলছে তারা কোনো শাস্তি দেবে না। বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক আমাদের করবে। অনেক দারুণ এক অর্জন। আমি স্যালুট জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমন সিদ্ধান্ত দশবার নেওয়ার সুযোগ থাকলে দশবারই নেওয়া উচিত।’ ....
টি-টোয়েন্টি বিশ্বকাটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের সিদ্ধান্তে বড়সড় আর্থিক ধাক্কা থেকে রক্ষা পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় প্রায় ১৭৪ মিলিয়ন ডলার সমপরিমাণ ক্ষতি এড়াতে পেরেছে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার সমান। ....
নিজেদের নীতিগত অবস্থানে অটল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের ওপর কোনো ধরনের জরিমানা বা শাস্তি দেবে না আইসিসি। এর পরিবর্তে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি পূর্ণাঙ্গ আইসিসি গ্লোবাল টুর্নামেন্টের (চ্যাম্পিয়ন্স ট্রফি বা টি-টোয়েন্টি বিশ্বকাপ) আয়োজন করবে বাংলাদেশ। সোমবার রাতে আইসিসির অফিসিয়াল বিবৃতিতে এই দুটি বড় ঘোষণা দেওয়া হয়েছে। ....
বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি, যা ১ ফেব্রুয়ারি বয়কট করা হয়েছিল, তা আবারও মাঠে গড়ানোর পথে। রোববার লাহোরে অনুষ্ঠিত পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড), বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এবং আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) ত্রিপক্ষীয় বৈঠকে দুই বোর্ডের কিছু দাবি আইসিসি মেনে নেওয়ায় এই ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা ও অস্থিরতার অবসান ঘটিয়ে এখন ভারত-পাকিস্তানের এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়া কেবল সময়ের অপেক্ষা, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। ....