img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : আইনি জটিলতা

ভাইরাল পোস্টের জেরে কারাগারে, মুচলেকায় মুক্তি পেলেন নাসিম

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের চিফ হুইপকে ঘিরে করা একটি আলোচিত ও বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম। ঘটনাটি দ্রুতই জনমনে আলোচনার জন্ম দেয় এবং শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়ায়। তবে নাটকীয় এই পরিস্থিতির পর অবশেষে আদালতের নির্দেশে মুচলেকায় জামিন পেয়েছেন তিনি। ....

ভাইরাল পোস্টের জেরে কারাগারে, মুচলেকায় মুক্তি পেলেন নাসিম

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। চেন্নাইয়ে নিয়ম ভেঙে রোডশো করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান হিসেবে নির্বাচনের আগে ব্যস্ত সময় পার করছেন বিজয়। এর মধ্যেই তার বিরুদ্ধে ওঠে নিয়ম লঙ্ঘনের অভিযোগ। পুলিশের দাবি, নির্ধারিত একটি স্থানে কর্মসূচির অনুমতি থাকলেও তিনি তা না মেনে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শোভাযাত্রা বের করেন। ....

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির বিরুদ্ধে মামলা

ফিফা বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক আইনি জটিলতায় পড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। একই সঙ্গে চাপে পড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলও। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেসি ও আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে বলে আদালতের নথিতে জানা গেছে। ওই ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, গত বছর একটি প্রীতি ম্যাচে না খেলে তিনি ৭ মিলিয়ন ডলারের চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। খবরটি জানায় ইএসপিএন।  ....

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির বিরুদ্ধে মামলা