img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : অংশ নিচ্ছেন

আজ গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। দেশের ২১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন ১ লাখ ৬৬ হাজারের বেশি ভর্তিচ্ছু। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক। জানা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজারের বেশি, ‘বি’ ইউনিটে (মানবিক) প্রায় ৯৩ হাজার এবং ‘সি’ ইউনিটে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। ....

আজ গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা