উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এর মধ্যেই বেশ কয়েকটি উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর জানিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আল খারজ প্রদেশের আকাশে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। উল্লেখ্য, এই প্রদেশেই ‘প্রিন্স সুলতান বিমানঘাঁটি’ অবস্থিত। ....



