ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত।
ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত। ছবি: সংগৃহীত

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পল্লীকবি জসীম উদদীন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর শহরের গোবিন্দপুরে অবস্থিত কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান জসিম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

এছাড়া কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ফরিদপুর ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লীকবি জসীম উদদীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তার লেখায় গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের যে চিত্র ফুটে উঠেছে, তা থেকে অনেক কিছু শেখার আছে। বক্তারা নতুন প্রজন্মকে কবির জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।