
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বীমা খাতের তিন উদ্যোক্তা। তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ীরা হলেন—সাঈদ আহমেদ, মোহাম্মদ ফকরুল ইসলাম ও আবদুল আওয়াল মিন্টু।
শরীয়তপুর-১: সাঈদ আহমেদ
শরীয়তপুর-১ আসনে ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ আহমেদ। তিনি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড–এর পরিচালক ও সাবেক চেয়ারম্যান। পাশাপাশি বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোয়াখালী-৫: মোহাম্মদ ফকরুল ইসলাম
নোয়াখালী-৫ আসনে ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ ফকরুল ইসলাম। তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর পরিচালক ও বর্তমান চেয়ারম্যান। বিভিন্ন ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত।
ফেনী-৩: আবদুল আওয়াল মিন্টু
ফেনী-৩ আসনে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল আওয়াল মিন্টু। তিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড–এর সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড–এর চেয়ারম্যান। এছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি।
বীমা খাত থেকে তিন উদ্যোক্তার সংসদে যাওয়া শিল্পটির জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



