জামায়াতে ইসলামী, নির্বাচন, শফিকুর রহমান
জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটে বড় জয় নিশ্চিত করেছেনছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এই আসনের মোট ১২৭ টি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুসারে, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি লাভ করেছেন সর্বমোট ৮২ হাজার ৬৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে লাভ করেছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ, জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটে বড় জয় নিশ্চিত করেছেন।

ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।