নির্বাচন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোষ্ট করেছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণি না হলে কেউ এ কাজ করে। ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। মায়ের ছেলেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। উই ওয়ান্ট জাস্টিস বলে যে যুবক-যুবতীরা রাস্তায় এসেছিলো তারা কাউকে ছেড়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাওলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, এটা নতুন না। অবিলম্বে বিএনপির হামলায় নিহত হওয়া জামায়াত নেতা শহিদ রেজাউল করিমের হত্যার বিচার করতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় এলে বাংলাদেশের কোনো জেলা মেডিকেল থেকে বাদ পড়বে না। আগামীর বাংলাদেশে আমরা যুবকদের পাইলট বানিয়ে, যাত্রী হয়ে যাবো। যে পেশার যত ওজন, বেতন-ভাতা সেভাবেই উন্নীত করা হবে।’

তিনি বলেন, ‘কোনো চান্দা-বাটপারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না। দলীয়ভাবে আমরা কোনো প্রতিশোধ নেব না, আইন কাউকে হাতে তুলে নিতে দেব না। মামলা বাণিজ্য করব না, আমাদের মামলায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।’