img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ঠেকাতে মাঠে বিজিবি

ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে দেশজুড়ে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরবরাহ ব্যবস্থা সচল রাখা, মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ এবং সীমান্তপথে পাচার ঠেকাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সীমান্ত এলাকা থেকে শুরু করে দেশের অভ্যন্তরে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ঠেকাতে মাঠে বিজিবি

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ম্যাচ, টিকিট নিয়ে সমালোচনায় ফুটবল বিশ্ব

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি তুঙ্গে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৃহৎ ফুটবল ইভেন্ট। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যাচগুলোতে গ্যালারি পূর্ণ দেখতে আশাবাদী, তবে টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত বছরের ডিসেম্বরে সাধারণ দর্শকদের জন্য ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ টিকিটের দাম রাখা হয়েছিল ৬০ ডলার, কিন্তু বর্তমানে সেই টিকিট বাজারে নেই। এমনকি ফিফার অফিসিয়াল সাইটে এখনও ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে না।

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ম্যাচ, টিকিট নিয়ে সমালোচনায় ফুটবল বিশ্ব

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, বিচার চায় পরিবার

নওগাঁ সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা মোছাঃ রাহী মুনীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সন্ধ্যায় প্রসবজনিত জটিলতার কারণে রাহী মুনীকে ‘মেট্রো হাসপাতাল নওগাঁ’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টার দিকে ডা. ফাবলিহা সাদিয়া তার অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, বিচার চায় পরিবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী

সয়াবিন তেলের সংকটে বাজার অস্থির, বেড়েছে মুরগি-সবজির দাম

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। একই সঙ্গে সোনালি মুরগি ও বেশিরভাগ সবজির দামও চড়া থাকায় নিত্যপণ্যের বাজারে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সয়াবিন তেলের সংকটে বাজার অস্থির, বেড়েছে মুরগি-সবজির দাম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে জবি’র পাঁচ শিক্ষার্থী

ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় আন্তর্জাতিক ‘অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬’ (এসিএমএস) কনফারেন্সে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সটি আগামী ১২-১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে যাওয়া স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থী হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। তারা মূলত ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের অধীনে সম্পন্ন হওয়া চারটি গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে উপস্থাপন করবেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে জবি’র পাঁচ শিক্ষার্থী

আসন্ন বিশ্বকাপে রেফারি দল নিয়ে থাকছে বড় চমক 

২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই এক বিশাল কর্মযজ্ঞের চূড়ান্ত রূপরেখা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টানা তিন বছর ধরে কঠোর যাচাই-বাছাই ও নিবিড় পর্যবেক্ষণ শেষে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের রেফারিদের পূর্ণাঙ্গ তালিকা, যাকে ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত ও শক্তিশালী রেফারি প্যানেল হিসেবে অভিহিত করা হচ্ছে। এবারের মেগা আসরে মাঠের শৃঙ্খলা ও নিয়ম রক্ষার গুরুদায়িত্ব পালন করবেন মোট ৫২ জন প্রধান রেফারি, তাদের যোগ্য সঙ্গী হিসেবে থাকছেন ৮৮ জন সহকারী রেফারি এবং আধুনিক ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ৩০ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর বিশেষজ্ঞ। সব মিলিয়ে ছয়টি মহাদেশের ৫০টি সদস্য দেশের প্রতিনিধিরা এই বিশাল দলে জায়গা করে নিয়েছেন।

আসন্ন বিশ্বকাপে রেফারি দল নিয়ে থাকছে বড় চমক 

বিশ্বকাপ মিশনের আগে ইউরোপীয় দলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে, বিশ্বকাপের আগে বড় কোনো ইউরোপীয় প্রতিপক্ষের মোকাবিলা করতে যাচ্ছে লিওনেল মেসির দল। শুক্রবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে এবং জুন মাসের আন্তর্জাতিক উইন্ডোতে ইউরোপের একটি দলের বিপক্ষে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বকাপ মিশনের আগে ইউরোপীয় দলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

দেশের চারটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

যুদ্ধবিরতি চলাকালে কোনো হামলা চালায়নি ইরান: আইআরজিসি

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী ‘কোনো দেশের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি’। এমনটাই জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

যুদ্ধবিরতি চলাকালে কোনো হামলা চালায়নি ইরান: আইআরজিসি

<span style="font-size: 12pt; color: #000000;">আলোচনার মাঝেও ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে উদ্বেগ</span>

হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি আরোপ করার যে ইচ্ছা ইরান প্রকাশ করেছে, তা বিশ্বব্যাপী জ্বালানির বাজারে একটি নির্দিষ্ট প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রসহ অনেক...

<span style="font-size: 12pt; color: #000000;">আলোচনার মাঝেও ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে উদ্বেগ</span>

পর্যটন মেলায় মালয়েশিয়ার প্যাভিলিয়ন উদ্বোধন করলেন দেশটির হাইকমিশনার

কা ট্রাভেল মার্ট ২০২৬ (ডিটিএম ২০২৬)-এ  ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ (VM2026) দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন উদ্বোধন করেছে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমান। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ (VM2026) প্রচারণা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছেন আয়োজকরা। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতি মালয়েশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।

পর্যটন মেলায় মালয়েশিয়ার প্যাভিলিয়ন উদ্বোধন করলেন দেশটির হাইকমিশনার

ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র

কোন পথে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ?

৮ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এটাকে বলা হচ্ছে ইসলামাবাদ অ্যাকর্ড। এতে ইরানের ১০-পয়েন্ট প্রস্তাবকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি খুবই নড়বড়ে হয়ে গেছে। দুটো মূল বিরোধ দেখা দিয়েছে: ১) লেবানন যুদ্ধবিরতির আওতায় আছে কি না? এবং ২) হরমুজ প্রণালী কীভাবে খুলবে?

কোন পথে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ?

রামেকে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।  গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।

রামেকে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রথমবার পাকিস্তান সফরে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল, সিরিজ শুরু ৩ মে

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল যাচ্ছে পাকিস্তান সফরে। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সফরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। সিরিজটি শুরু হবে ৩ মে থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে, আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ মে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৯ এর অংশ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড পূর্ণাঙ্গ সফরের সূচি ঘোষণা করেছে।

প্রথমবার পাকিস্তান সফরে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল, সিরিজ শুরু ৩ মে

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">জ্বালানি সংকটের চাপে অর্থনীতি: কতটা প্রস্তুত বাংলাদেশ?</span>

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় হরমুজ প্রণালি ঘিরে জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">জ্বালানি সংকটের চাপে অর্থনীতি: কতটা প্রস্তুত বাংলাদেশ?</span>

হজ কাফেলার আড়ালে যেভাবে স্বর্ণ পাচার করতেন মফিদুল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মফিদুল ইসলাম (৪৩)। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর আগমনী ক্যানোপি–২ এলাকার খোলা কার পার্কিং থেকে তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণালংকার, যার মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা, উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছে পাওয়া যায় ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা।

হজ কাফেলার আড়ালে যেভাবে স্বর্ণ পাচার করতেন মফিদুল