img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। 

রাবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত

জাতীয় সংসদে পাস হলো আরও ১০ বিল

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ...

জাতীয় সংসদে পাস হলো আরও ১০ বিল

পাস হলো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ

অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’ সংসদে বিল আকারে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন...

পাস হলো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। ফলে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে...

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন প্রণয় ভার্মা

সালাহর দেখানো পথেই হাঁটছেন রবার্টসন

লিভারপুল ফুটবলে একটি সোনালী যুগের অবসান হতে চলেছে। মোহাম্মদ সালাহর ক্লাব ছাড়ার গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার অ্যানফিল্ড ছাড়ার তালিকায় নাম লেখালেন স্কটিশ লেফট-ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। দীর্ঘদিন ধরে অলরেডদের রক্ষণভাগ আগলে রাখা এই তারকা ফুটবলার নিজের ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিতেই লিভারপুলের সাথে সম্পর্কের ইতি টানছেন। ২০১৭ সালে হাল সিটি থেকে মাত্র ৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রবার্টসনকে। ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের পুনরুত্থানের অন্যতম কারিগর ছিলেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণভাগেও তার নিখুঁত ক্রস আর গতির লড়াই দর্শকদের মুগ্ধ করেছে সবসময়। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ সব বড় শিরোপা জয়ের সাক্ষী হয়ে আছেন এই লড়াকু ফুটবলার।

সালাহর দেখানো পথেই হাঁটছেন রবার্টসন

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে &lsquo;কয়েক মাস&rsquo; লাগতে পারে</span>

বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষিত হলেও, তেল ও গ্যাসের দাম যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসতে অনেক সময় লাগবে। মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই সরু জলপথটি উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস মধ্যপ্রাচ্য থেকে প্রধানত এশিয়া এবং ইউরোপে রপ্তানি হয়।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে &lsquo;কয়েক মাস&rsquo; লাগতে পারে</span>

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সেন্টার ফর সিটিজেনস রাইটসের আহ্বায়ক কমিটি গঠন

নাগরিক অধিকারভিত্তিক সংগঠন সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নোমান সালমানকে আহ্বায়ক এবং সাংবাদিক রাহাত হুসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

সেন্টার ফর সিটিজেনস রাইটসের আহ্বায়ক কমিটি গঠন

&zwnj;&lsquo;শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে&rsquo;

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা গতকাল নির্বাচনে আবারও প্রমানিত হয়েছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

&zwnj;&lsquo;শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে&rsquo;

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে হামলার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি

ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নেতারা।

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে হামলার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি

লেবানন প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়ংকর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সেইসঙ্গে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। তবে, এই হামলাই শেষ নয়; লেবাননে আরও ভয়ংকর হামলার ইঙ্গিত দিয়ে রেখেছে ইসরায়েল। এ অবস্থায় লেবানন প্রবাসী বাংলাদেশিদেরকে বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

লেবানন প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া

উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য যৌথভাবে কাজ করবে মালয়েশিয়া-বাংলাদেশ। এ সময় উভয় দেশের প্রতিনিধিরা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শুক্রবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া

মোহনপুরে যাত্রীর ইটের আঘাতে ভ্যানচালকের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীর ইটের আঘাতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত ভ্যানচালক আলম আলী (৪০) উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তি মজিবর রহমান, একই গ্রামের পিয়ার আলীর ছেলে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর রহমান একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। ওই সময় ভ্যানচালক আলম আলী একটু সামনে গিয়ে ভ্যান থামায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর রহমান। একপর্যায়ে মজিবর রহমান ভ্যানগাড়িতে থাকা অবস্থায় আলম আলীর মাথায় ইট দিয়ে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম আলী ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুরে যাত্রীর ইটের আঘাতে ভ্যানচালকের মৃত্যু

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">নেতৃত্বশূন্য সম্মিলিত ইসলামী ব্যাংক, আস্থাহীনতায় ৭৬ লাখ আমানতকারী</span>

দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তিন মাসেও গতি পায়নি। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) না থাকায় কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে ব্যাংকটি। এতে সেবা ব্যাহত হওয়া, আমানত ফেরত না পাওয়া এবং ‘হেয়ারকাট’ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭৬ লাখ আমানতকারী। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে ২০২৫ সালের ২৯ ডিসেম্বরে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্দেশ্য ছিল তারল্য সংকট কাটিয়ে আস্থা ফিরিয়ে আনা। তবে বাস্তবে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। 

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">নেতৃত্বশূন্য সম্মিলিত ইসলামী ব্যাংক, আস্থাহীনতায় ৭৬ লাখ আমানতকারী</span>

ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ঠেকাতে মাঠে বিজিবি

ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে দেশজুড়ে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরবরাহ ব্যবস্থা সচল রাখা, মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ এবং সীমান্তপথে পাচার ঠেকাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সীমান্ত এলাকা থেকে শুরু করে দেশের অভ্যন্তরে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ঠেকাতে মাঠে বিজিবি

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ম্যাচ, টিকিট নিয়ে সমালোচনায় ফুটবল বিশ্ব

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি তুঙ্গে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৃহৎ ফুটবল ইভেন্ট। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যাচগুলোতে গ্যালারি পূর্ণ দেখতে আশাবাদী, তবে টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত বছরের ডিসেম্বরে সাধারণ দর্শকদের জন্য ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ টিকিটের দাম রাখা হয়েছিল ৬০ ডলার, কিন্তু বর্তমানে সেই টিকিট বাজারে নেই। এমনকি ফিফার অফিসিয়াল সাইটে এখনও ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে না।

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ম্যাচ, টিকিট নিয়ে সমালোচনায় ফুটবল বিশ্ব

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, বিচার চায় পরিবার

নওগাঁ সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা মোছাঃ রাহী মুনীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সন্ধ্যায় প্রসবজনিত জটিলতার কারণে রাহী মুনীকে ‘মেট্রো হাসপাতাল নওগাঁ’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টার দিকে ডা. ফাবলিহা সাদিয়া তার অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, বিচার চায় পরিবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী