ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমবে
ঢাকায় আজ (২০ মার্চ) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।



