img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পাশে রাশিয়া: ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ শুরু

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে রাশিয়া ইরান-কে সামরিক ও মানবিক সহায়তা প্রদান শুরু করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ইতিমধ্যেই ইরানকে ড্রোন পাঠানো শুরু করেছে এবং এই মাসের শেষ নাগাদ সরবরাহের প্রথম পর্যায় সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ইরানের পাশে রাশিয়া: ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ শুরু

‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছয় দিনে ৯০০ কোটি রুপির রেকর্ড

আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির ছয় দিনে বিশ্বজুড়ে ৯০০ কোটি টাকার বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে। ১৯ মার্চ মুক্তিপ্রাপ্ত এই সিনেমা শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে, জানায় দ্য টাইমস অফ ইন্ডিয়া।

‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছয় দিনে ৯০০ কোটি রুপির রেকর্ড

ভুল হাঁটুতে চিকিৎসার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বললেন এমবাপে

চোটের কারণে প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ তারকা সম্প্রতি দুই ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। এর মধ্যে ফরাসি গণমাধ্যমে দাবি ওঠে, ক্লাবের মেডিক্যাল টিম ভুল হাঁটু স্ক্যান করায় তার সুস্থ হয়ে ফিরতে দেরি হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন এমবাপে।

ভুল হাঁটুতে চিকিৎসার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বললেন এমবাপে

অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত বেড়ে ১৩

ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হন। শুরুতে ৮ জন নিহতের কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত বেড়ে ১৩

পেশোয়ারের বোলিং দুর্বলতা কাটাতে ভরসা নাহিদ-শরিফুলদের ওপর: বাবর আজম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ছয়জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর মধ্যে শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম খেলছেন পেশোয়ার জালমি দলে, যাদের প্রথম ম্যাচ শনিবার।

পেশোয়ারের বোলিং দুর্বলতা কাটাতে ভরসা নাহিদ-শরিফুলদের ওপর: বাবর আজম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই আয়োজনে কুচকাওয়াজের পাশাপাশি ফ্লাই পাস্টও রাখা হয়েছে, যা দেখতে হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হয়েছেন।

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

দাসত্ব ও নিপীড়ন নির্মূলে জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্যের শিকারদের স্মরণে’ আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান।

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

১২ মন্ত্রণালয় ও দপ্তরে সচিব পদে বড় রদবদল

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সচিব পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। একসঙ্গে ১২টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ পরিবর্তন করা হয়। বুধবার রাতে পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১২ মন্ত্রণালয় ও দপ্তরে সচিব পদে বড় রদবদল

ইরান নতি স্বীকার না করলে আরও কঠোর হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান-যুক্তরাষ্ট্র চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে তেহরানে ভিন্নমত দেখা গেছে। বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানকে আরও কঠোর সামরিক আঘাতের মুখে পড়তে হবে।

ইরান নতি স্বীকার না করলে আরও কঠোর হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

পুলিশ বাহিনীর রক্তদানেই স্বাধীনতা যুদ্ধের সূচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ পুলিশ লাইনস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনার প্রথম ভিত্তি বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশ বাহিনীর রক্তদানেই স্বাধীনতা যুদ্ধের সূচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতিরঝিল থানার ওসি ক্লোজড, তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে একটি পাঞ্জাবির দোকানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কিত ঘটনার পর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কেও ক্লোজড করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাতিরঝিল থানার ওসি ক্লোজড, তদন্ত কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় চলছে, তবে কোনো সংলাপ নয়: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু হয়েছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন দাবি সঠিক নয়। তবে তিনি স্বীকার করেছেন, দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় চলছে, তবে কোনো সংলাপ নয়: আরাগচি

হরমুজের পর বাব এল-মান্দেব নিয়েও সতর্কবার্তা ইরানের

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের দ্বীপ বা ভূখণ্ডে স্থল কিংবা নৌ-অভিযানের মাধ্যমে চাপ সৃষ্টি করে, তাহলে তেহরান বাবেল মান্দেব প্রণালিসহ একাধিক কৌশলগত ফ্রন্ট বন্ধ করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

হরমুজের পর বাব এল-মান্দেব নিয়েও সতর্কবার্তা ইরানের

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি ও গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীরা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টায়  এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীরা

<span style="font-size: 12pt; color: #000000; font-weight: bold;">দৌলতদিয়ায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬</span>

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি নদী থেকে তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাসটি ডুবে যাওয়ার সময় স্থানীয়রা আরও দুজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে। ইতোমধ্যে সকলের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে

<span style="font-size: 12pt; color: #000000; font-weight: bold;">দৌলতদিয়ায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬</span>

<span style="font-size: 14pt; color: #000000;">স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন</span>

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের প্রথম প্রহরে তারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

<span style="font-size: 14pt; color: #000000;">স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন</span>