ঈদের ছুটি শেষে ভিন্ন চিত্র: ফিরতি ট্রেনে যাত্রীর চাপ নামমাত্র
ঈদের ছুটি শেষে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে টানা তিন দিনের অতিরিক্ত ছুটি পাওয়ায় রাজধানীতে ফেরার চাপ কমেছে। বরং ঈদের ষষ্ঠ দিনেও অনেকেই ঢাকা ছাড়ছেন। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীচাপ তুলনামূলক কম দেখা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এবং যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।



