বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ইরানের কোম শহরে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
সৌদি আরবের অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইসলামী ছাত্রশিবিরের আন্তঃথানা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৬ শে মার্চ ) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে এ টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনার পরপরই রেলওয়ে পূর্বাঞ্চল এই কমিটি গঠন করে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের সামনে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টার দিকে সাময়িক বিরতি দেওয়া হয়েছিল উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের ৬ জন এবং নৌবাহিনীর ৬ জন ডুবুরি মিলিয়ে মোট ১২ সদস্যের একটি উদ্ধার দল অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস রাজবাড়ী স্টেশন এর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং পানির নিচে আরও মরদেহের সন্ধান পাওয়া যেতে পারে।
সাবেক সেনা কর্মকর্তা ও ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ঘিরে দীর্ঘদিনের গুম, নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নানা অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে তার গ্রেপ্তারের পর।
ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই গায়িকা। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। মাহবুবা রহমানের খ্যাতির সূচনা হয়েছিল ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর মাধ্যমে, যেখানে তিনি ‘মনের বনে দোলা লাগে’ গানে কণ্ঠ দিয়েছিলেন। তার কণ্ঠে সংগীত পরিচালনা করেছিলেন সমর দাস। পরবর্তীতে তিনি ‘আসিয়া’ চলচ্চিত্রের গান ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে’ গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি এবং বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।
ইরানের হামলায় এশিয়ার বিভিন্ন অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস। মার্কিন সেনারা বর্তমানে অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন, এমনটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত-এ অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর মধ্যে পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমান ঘাঁটি, এবং বুয়েরিং সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে।
আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে বলে মন্তব্য করলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখী যুদ্ধের চাপে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক ও রাজনৈতিক নেতারা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নতুন একটি যোগ্যতা নীতিমালা অনুমোদন করেছে, যার মাধ্যমে ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা অলিম্পিকের নারী বিভাগে আর অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার (২৬ মার্চ) ঘোষিত এই আইনটি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে কার্যকর হবে। আইওসি এক বিবৃতিতে জানায়, "অলিম্পিক গেমস বা আইওসি-র যেকোনো ইভেন্টে নারী বিভাগের জন্য যোগ্যতা এখন কেবল জৈবিক নারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।" নতুন নিয়ম অনুযায়ী, একজন অ্যাথলেটের ক্যারিয়ারে একবার বাধ্যতামূলক জিন পরীক্ষা করা হবে, যা তার নারীত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। খবর এএফপি।
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কল সইতে না পেরে মো. সজীব আকন (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সজীব আকন ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর বেগম ও জাহাঙ্গীর আকনের ছেলে।
দেশে দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে খুলতে যাচ্ছে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষে টানা ছুটি চলছিল, যা শেষ হয়েছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির পর, রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।
আজ ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথমে সি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।