img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রায় সড়কে ২৭৪ প্রাণহানি, দুর্ঘটনা বেড়েছে ভয়াবহভাবে

ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস। কিন্তু এবার সেই আনন্দ যাত্রাই পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ এবং রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণহানির শঙ্কায় দিন কাটাচ্ছে দেশের লাখ লাখ মানুষ। পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭৪ জন। রোড সেফটি ফাউন্ডেশন এর প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্যমতে, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ঈদযাত্রায় সড়কে ২৭৪ প্রাণহানি, দুর্ঘটনা বেড়েছে ভয়াবহভাবে

লাইভে এসে দুঃখ প্রকাশ, নতুন নির্দেশনা কর্তৃপক্ষের

জয়পুরহাট সদর উপজেলার ৭নং বম্বু ইউনিয়নের ‘ড্রিমস কিচেন ও ওয়াটার পার্ক’ কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির...

লাইভে এসে দুঃখ প্রকাশ, নতুন নির্দেশনা কর্তৃপক্ষের

জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে আইএফইএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর এক প্রতিনিধিদলের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশ-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  ১১:৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি'র নেতৃত্বে এ সভা হয়।  বৈঠককালে উভয়পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে যথাযথ ভূমিকা রাখবেন বলে অভিমত ব্যক্ত করেন।

জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে আইএফইএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">কিবরিয়া হত্যায় ৬-৭ জন জড়িত, রাজনৈতিক আধিপত্যই কারণ: র&zwnj;্যাব</span>

রাজধানীর ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে ছয় থেকে সাতজন জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। রাজনৈতিক আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">কিবরিয়া হত্যায় ৬-৭ জন জড়িত, রাজনৈতিক আধিপত্যই কারণ: র&zwnj;্যাব</span>

শহীদ জামালের কন্যার বিয়েতে ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী&nbsp;

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমি’র বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আজ শুক্রবার সকালে (২৭ মার্চ ২০২৬) চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শহীদ জামালের কন্যার বিয়েতে ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী&nbsp;

ঘটনার সঙ্গে জড়িত না থেকেও জামায়াত নেতা আটক

গাইবান্ধার পলাশবাড়ীর কালিবাড়ী হাটে সরকারি বরাদ্দকৃত একটি দোকানের মালিকানা নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে জামায়াত নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার জেরে শুক্রবার ভোরে ডিবি পুলিশের পরিচয়ে একদল ব্যক্তি পলাশবাড়ী পৌরসভার জামায়াতের সাবেক সভাপতি ও পেশাজীবী জামায়াতের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান মিজান এবং তার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে তার বাবাকে ছেড়ে দেওয়া হলেও মিজান এখনও ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় মিজান নিজ বাসায় ছিলেন। পরে তিনি বিষয়টি জানার জন্য গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. লেবু মওলনার সঙ্গে থানায় যান।

ঘটনার সঙ্গে জড়িত না থেকেও জামায়াত নেতা আটক

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ অর্জন করল পুরুষ কম্পাউন্ড বিভাগে স্বর্ণ

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ দল ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে ভিয়েতনামকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেন। বাংলাদেশের হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ নিয়ে গঠিত কম্পাউন্ড দল অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে জয়ী হয়। এর আগে, সেমিফাইনালে বাংলাদেশ মালয়েশিয়াকে পরাজিত করে এবং ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে হারায়।

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ অর্জন করল পুরুষ কম্পাউন্ড বিভাগে স্বর্ণ

বেকায়দায় যুক্তরাষ্ট্র

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রায় চার সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে।

বেকায়দায় যুক্তরাষ্ট্র

সমুদ্রতীরে আজ শুরু &lsquo;কক্সবাজার চলচ্চিত্র উৎসব&rsquo;

সমুদ্রের ঢেউ আর খোলা আকাশের নিচে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’। কক্সবাজার ফিল্ম ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

সমুদ্রতীরে আজ শুরু &lsquo;কক্সবাজার চলচ্চিত্র উৎসব&rsquo;

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, সংকট সৃষ্টি করছে কালোবাজারি: জ্বালানিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে একটি চক্র মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, সংকট সৃষ্টি করছে কালোবাজারি: জ্বালানিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বন্দরে পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আসছে। বর্তমানে তিনটি জাহাজ বাংলাদেশে ভিড়তে চলেছে, যার মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে, এবং বাকি দুটি আগামী বুধবারের মধ্যে বন্দরে আসবে। তিনটি জাহাজ মিলিয়ে মোট ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি আসছে। এলএনজি আসা জাহাজগুলো:  এইচএল পাফিন - অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। নিউ ব্রেভ - ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে শিগগিরই বন্দরে  ও সেলসিয়াস গ্যালাপাগোস - যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে।

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

স্ত্রী-ছেলেমেয়েসহ মমিনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে ৪ কবর

ঈদের ছুটি শেষে রাজধানীর মোহাম্মদপুরে যাওয়ার পথে কুমিল্লার কালাকচুয়া এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক মুফতি আব্দুল মমিন নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী ঝর্না বেগম (৪০) ও দুই সন্তান সাইফ (৭) এবং লাবিবা (১৮) মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে নোয়াখালী জেলার ছাতারপাইয়া ও লক্ষ্মীপুর জেলার তিতারকান্দি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে বশাহাজী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মুফতি মমিন ও তার পরিবারের সদস্যদের দাফন করা হবে। এ জন্য কবরস্থানে ইতোমধ্যে চারটি কবর প্রস্তুত করা হয়েছে এবং লাশবাহী গাড়িগুলো কবরস্থানের পাশে দাঁড়িয়ে রয়েছে।

স্ত্রী-ছেলেমেয়েসহ মমিনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে ৪ কবর

নতুন প্রেমের গুঞ্জনে মালাইকার জবাব, সম্পর্কে জড়াতে থাকছে শর্ত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে ঘিরে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন যেন থামছেই না। কখনো অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের আলোচনা, আবার কখনো নতুন কোনো ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা দেখা যায়। সম্প্রতি এসব বিষয় নিয়ে নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে মালাইকা জানান, তাকে নিয়ে যে ধরনের গুঞ্জন ছড়ায় সেগুলো মাঝে মাঝে বেশ বিরক্তিকর মনে হয়। তবে আগে এসব শুনে তিনি বিরক্ত হলেও এখন বিষয়টিকে হালকাভাবে নেন। এমনকি তার ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব খবর পড়ে হাসাহাসিও করেন বলে জানিয়েছেন তিনি। কারও সঙ্গে নাম জড়ানোর বিষয়টিকে তারা এখন মজার ঘটনাই মনে করেন।

নতুন প্রেমের গুঞ্জনে মালাইকার জবাব, সম্পর্কে জড়াতে থাকছে শর্ত

&lsquo;একাধিকবার প্রতারণা&rsquo; স্বামীর বিরুদ্ধে মৌসুমীর অভিযোগ

ঈদের পরপরই নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী মৌসুমী হামিদের ব্যক্তিগত জীবন। সম্প্রতি তার দাম্পত্যে ভাঙনের খবর ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। বুধবার থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। কিছুদিন ধরেই সরাসরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে অভিনেত্রীকে দেখা যাচ্ছিল না। এমনকি এবারের ঈদও তারা একসঙ্গে উদযাপন করেননি বলে জানা গেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, দাম্পত্যে অশান্তির মূল কারণ স্বামীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক। যদিও এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রানা।

&lsquo;একাধিকবার প্রতারণা&rsquo; স্বামীর বিরুদ্ধে মৌসুমীর অভিযোগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহজালাল বিমানবন্দরে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতি এখনও চলমান এবং ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় আজও ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহজালাল বিমানবন্দরে ৭৯৭টি ফ্লাইট বাতিল

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">বাংলাদেশের একটি জাহাজও আটকায়নি ইরান, তাহলে পাম্পে তেল নেই কেন?</span>

ইরান যুদ্ধের জের ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি সংকটের বিষয়টি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় পেট্রল পাম্পের ভিড়ের ভিডিওগুলো সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">বাংলাদেশের একটি জাহাজও আটকায়নি ইরান, তাহলে পাম্পে তেল নেই কেন?</span>

ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এলো পাবর্তীপুরে

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে। গতকাল ২৬ মার্চ দিবাগত রাতে ডিজেলটি পাইপলাইনের মাধ্যমে পৌঁছায় এবং শুক্রবার সকালে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে ডিপো করা হয়। পাবর্তীপুর রেলহেড ডিপো এর সহকারী ইনচার্জ মো. জীবন জানিয়ে বলেন, ভারত থেকে ডিজেল পৌঁছাতে ৬০ ঘণ্টা সময় লেগেছে। তিনি আরও জানান, ডিজেলটি কৃষি নির্ভর উত্তরের ৮টি জেলার সেচ ব্যবস্থা ও যানবাহনের জন্য সরবরাহ করা হচ্ছে।

ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এলো পাবর্তীপুরে

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে দাপট দেখাচ্ছে &lsquo;দম&rsquo;

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসের দৌড়ে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি সবার চেয়ে এগিয়ে রয়েছে। মাল্টিপ্লেক্সে টানা দর্শক চাহিদা ও একাধিক শো হাউজফুল হওয়ার কারণে নতুন রেকর্ডও গড়েছে এই ছবি। বিএমআর সূত্রে জানা যায়, মুক্তির পর থেকেই দেশের মাল্টিপ্লেক্সগুলোতে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দম’। দর্শক চাহিদার কারণে একের পর এক শো হাউজফুল হয়ে যাচ্ছে, যা ছবিটির বক্স অফিস সাফল্যের জন্য বড় ভূমিকা রাখছে।

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে দাপট দেখাচ্ছে &lsquo;দম&rsquo;