সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিয়ে
আলোচিত মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী সিমরিন লুবাবা জানিয়েছেন, তিনি এখনও বিয়ে করেননি, তবে বাগ্দান সম্পন্ন হয়েছে। লুবাবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিষয়টি স্পষ্ট করতে বুধবার সন্ধ্যায় তিনি আরেকটি ফেসবুক পোস্টে জানান, হবু স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।”



