img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি, গুরুত্ব পাচ্ছে ঢাকা লিগ ইস্যু

গত নির্বাচনের পর থেকেই স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে বেশ কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি, গুরুত্ব পাচ্ছে ঢাকা লিগ ইস্যু

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ফের বাড়ল এলপিজির দাম</span>

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১...

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ফের বাড়ল এলপিজির দাম</span>

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন প্রোটিয়া তারকা ডুসেন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রাসি ভ্যান ডার ডুসেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন প্রোটিয়া তারকা ডুসেন

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ এবং পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থী ও নিহতের পরিবার।

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। 

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলের

নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

বিখ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তার জামিন বাতিলের পেছনে মূল কারণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় আদালতে দেওয়া শর্ত পূরণে ব্যর্থ হওয়া। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন।

নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

&lsquo;ইরানে স্থল অভিযান চালালে একজনও জীবিত ফিরবেনা&rsquo;

ইরানের সেনাপ্রধান দেশটির অভিযানিক সদর দপ্তরগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গতিবিধি ‘মুহূর্তে মুহূর্তে’ পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানিয়েছেন, যার মূল লক্ষ্য একটি সম্ভাব্য স্থল আগ্রাসন মোকাবিলা করা। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা (IRNA) কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামিকে অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে দেখা গেছে।

&lsquo;ইরানে স্থল অভিযান চালালে একজনও জীবিত ফিরবেনা&rsquo;

যৌন নিপীড়নের অভিযোগে গায়ক জাহিদ অন্তু কারাগারে

যৌন নিপীড়নের অভিযোগে তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত, তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে বুধবার। মামলার বাদী ইডেন কলেজের শিক্ষার্থী জান্নাতুল তাজরিয়া অরা সংবাদ সম্মেলনে জানান, তার সঙ্গে জাহিদ অন্তুর পরিচয় গিটার শেখার মাধ্যমে। ধীরে ধীরে সেই পরিচয় ব্যক্তিগত সম্পর্কের রূপ নেয়। অভিযোগ, এক পর্যায়ে তার অনিচ্ছায় জাহিদ তার সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করেন, যা তিনি ধর্ষণ হিসেবে উল্লেখ করেন। অভিযুক্ত পরে বিয়ের প্রতিশ্রুতি দেন।

যৌন নিপীড়নের অভিযোগে গায়ক জাহিদ অন্তু কারাগারে

ভুয়া অ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপে নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে, কারণ কিছু ভুয়া অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ২০০ জন ব্যবহারকারীকে সরাসরি এই ঝুঁকির বিষয়টি জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, ইতালির ভিত্তিক এক স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “এসআইও” ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করেছে, যা বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই ইতালি থেকে এবং তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট করা হয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত সতর্কতাও দেওয়া হয়েছে।

ভুয়া অ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপে নতুন সতর্কবার্তা

ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি&rsquo;র

ইরানি গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে, ইরানের ফার্স প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর একজন জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শিরাল শহরের আকাশে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোনকে বাধা দিয়ে ধ্বংস করেছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তারা ইরানের রাজধানীতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে।

ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি&rsquo;র

ফিরছে অনলাইন ক্লাস, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাসের ব্যবহার বেড়েছে। সম্প্রতি জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মতামত ও অভিজ্ঞতা। সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী ডা. এএনএম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সংকট ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  

ফিরছে অনলাইন ক্লাস, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাল চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ওপর বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পর, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই সংঘাতে জড়িত সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে মাও বলেন, "সামরিক উপায়ে কোনো সমস্যার মৌলিক সমাধান সম্ভব নয় এবং সংঘাতের বৃদ্ধি কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়।" তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার জন্য জোর আহ্বান জানান।

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাল চীন

ময়মনসিংহে বাবার হাতে শিশু পুত্র খুনের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু পুত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম লাবিব। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।

ময়মনসিংহে বাবার হাতে শিশু পুত্র খুনের অভিযোগ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমাম সাহেবের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধ ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমাম সাহেবের মৃত্যু

নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ: কৃষিমন্ত্রী&nbsp;

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয়ে প্রবেশের সময় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মন্ত্রণালয়ে প্রবেশের পূর্বে মন্ত্রী বলেন, 'আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। আর এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।'

নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ: কৃষিমন্ত্রী&nbsp;

সরকারি অফিস ৩ দিন খোলা নিয়ে ভাইরাল স্মারক, যা জানাল মন্ত্রণালয়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস সপ্তাহে ৩ দিন চালুর একটি স্মারক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও সেটিকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি স্মারক নম্বর উল্লেখ করে যে পত্রটি ছড়ানো হয়েছে, তা মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এ ধরনের ভুয়া তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সরকারি অফিস ৩ দিন খোলা নিয়ে ভাইরাল স্মারক, যা জানাল মন্ত্রণালয়

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের কারণে সাম্প্রতিক সময়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এ বিষয়ে আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে মঞ্চ২৪&rsquo;র প্রতিবাদ

দেশের গণমাধ্যমে দীর্ঘ ১৭ বছরের তথ্য সন্ত্রাস ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো মঞ্চ২৪। সংগঠনটি বৃহ:স্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বলেছে, ১৭ বছর ধরে ক্ষমতাসীন শাসকরা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা সীমিত করেছে এবং সত্য প্রচারের পথে বাঁধা সৃষ্টি করেছে।

সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে মঞ্চ২৪&rsquo;র প্রতিবাদ