
অবশেষে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তিনি দলের সঙ্গে যোগ দেন।
দুই দিন আগে ভিয়েতনামে পৌঁছানোর কথা থাকলেও ক্লাব লেস্টারের ম্যাচ থাকায় তখন আসা সম্ভব হয়নি তার। পরে ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইনসে যাত্রা করে ভিয়েতনাম সময় বিকাল চারটার দিকে পৌঁছান তিনি।
জাতীয় দলের ম্যানেজার আমের খান বিমানবন্দরে গিয়ে তাকে রিসিভ করেন। ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রায় আধ ঘণ্টার বেশি সময় লাগে।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ শেষে পরদিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে দল ঢাকায় ফিরবে, আর হামজা চৌধুরী ফিরে যাবেন ইংল্যান্ডে।
আরবিএ/আরটিএনএন



