একমাত্র উইকেট কিপার নিয়েই টি-২০ দল ঘোষণা বাংলাদেশের
একমাত্র উইকেট কিপার নিয়েই টি-২০ দল ঘোষণা বাংলাদেশেরছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রথম ও দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলে অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। 

নিউজিল্যান্ড সফরের এই সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্য রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। দলে জায়গা পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম । মিডল অর্ডারে আছেন তাওহীদ হৃদয় এবং শামীম হোসেন। 

উইকেটকিপিংয়ের দায়িত্বে রাখা হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে। সোহানকে না খেলালে ইমনকে দেখা যেতে পারে গ্লাভস হাতে। এছাড়া অলরাউন্ডার হিসেবে দলে আছেন শেখ মাহাদী হাসান ও  তানজিম হাসান সাকিব। 
স্পিন বিভাগে আস্থা রাখা হয়েছে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন এর ওপর। পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফ উদ্দীন  ও নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। 

পূর্ণ দল

লিটন কুমার দাস (অধিনায়ক) (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামিম হোসেন, তাওহিদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফ উদ্দিন, আব্দুল গফ্ফার সাকলাইন।

দল ঘোষণায় স্পষ্ট, তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের দিকেই এগোচ্ছে বাংলাদেশ। বিশেষ করে টি–টোয়েন্টি ফরম্যাটে আক্রমণাত্মক ব্যাটিং ও বৈচিত্র্যময় বোলিং কম্বিনেশন গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের এর বিপক্ষে লড়াই সবসময়ই কঠিন। তবে নিজেদের কন্ডিশনে খেলার সুযোগ থাকায় এই সিরিজে এগিয়ে থাকার আশা করতে পারে বাংলাদেশ।

এই দল কতটা সফল হয়, তা নির্ভর করবে মাঠের পারফরম্যান্স ও চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার ওপর।